ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশনপাড়ায় নয় বছরের বুদ্ধিপ্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া জানান, এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ওই শিশুটি বাড়ির পাশের একটি চালকলের চাতালে যায়। এ সময় চাতালের পাহারাদার রাধাকান্ত রায় (৪৮) তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। গতকাল শনিবার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।