ধর্ষণের অভিযোগে এক ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত শনিবার রাতে ওই ছাত্রকে আসামি করে থানায় একটি মামলা করেন। ওই ছাত্রকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।

ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর বাড়ির পাশে গত শুক্রবার রাতে ওই ছাত্র তাঁর (ছাত্র) এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। পরে ওই ছাত্র রাতে কৌশলে তাঁর মেয়ের ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে ঘরে এসে তাঁরা ওই ছেলেকে আটক করেন। তবে ওই ছাত্র বলেন, ওই মেয়ে শুক্রবার রাত নয়টার দিকে কৌশলে তাঁকে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে তাদের বাড়ি ডেকে নেয়।