ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৭ আগস্ট ওই ব্যক্তি শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে একটি মাছের ঘেরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির মা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় উপজেলার গুলিসাখালী ইউপির গ্রাম পুলিশ মহানন্দ বালা বাদী হয়ে এ ঘটনায় দুজনকে আসামি করে ২৩ আগস্ট থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অপর আসামিকে গ্রেপ্তার করে।