ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গত রোববার সন্ধ্যায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পারভেজ মাসুদ নামের ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পারভেজ মাসুদ (২২) গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্র জানায়, টঙ্গীর একটি স্কুলের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে (১০) রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যান পারভেজ মাসুদ। এরপর নিজের বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে মেয়েটিকে তার বাড়ির সামনে আহত অবস্থায় ফেলে পালিয়ে যান পারভেজ।

গুরুতর অবস্থায় মেয়েটিকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে মেয়েটির পরিবার বিষয়টি টঙ্গী থানার পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে পারভেজ মাসুদকে এরশাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।