ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম মোল্লা (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাত্রীর পরিবার জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় দুই মেয়েকে বাড়িতে রেখে কাজে যান মা–বাবা। একই এলাকার শামীম মোল্লা বাড়িতে ঢুকে কৌশলে বড় বোনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে ছোট বোনকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় শামীমের বিরুদ্ধে মামলা করেন। পরে শামীমকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় শামীমকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।