ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় গত শনিবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই গৃহবধূ (৩৮) তাঁর গ্রামের এক খেতে ছাগল চরাতে যান। ওই যুবক গৃহবধূকে একা পেয়ে তাঁর মুখে কাপড় দিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান। পরে তিনি সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে গৃহবধূকে হুমকি দেন ওই যুবক। গৃহবধূ বাড়ি ফিরে বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে রাতেই ওই গৃহবধূ এ ঘটনায় থানায় মামলা করেন। পুলিশ গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে ওই যুবককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কাহালু থানার ওসি নূরে আলম ছিদ্দিকী বলেন, ওই যুবক ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।