ধর্ষণের অভিযোগে শিক্ষককে থানায় দিল জনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক শিক্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। অভিযুক্ত এই ব্যক্তির নাম সুজন।
আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগে সুজন নামের এক ব্যক্তিকে পল্লবী এলাকার লোকজন থানায় নিয়ে আসে। সুজন পেশায় শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।
ঘটনাটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। তিনি রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, একজনকে থানায় নিয়ে এসেছে স্থানীয় লোকজন। ধর্ষণের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।