প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় তারিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলারোয়ার মুরারিকাটি সেতুসংলগ্ন এলাকা থেকে গত শনিবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তারিকুল জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া গ্রামের বাসিন্দা। কলারোয়া থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন বলেন, কয়েক দিন আগে তারিকুল মুরারিকাটি এলাকার এক কলেজছাত্রীকে কৌশলে তুলে নিয়ে স্বর্ণালংকার ও টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই সময় তিনি মুঠোফোনে ধর্ষণের ছবিও ধারণ করেন।