ধর্ষণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার পাঁচ দিন পর মামলা হয়েছে। ওই কিশোরীর বাবা গতকাল শনিবার উপজেলার পাঁচানী গ্রামের আহসান উল্লাহকে আসামি করে মামলাটি দায়ের করেন।
কিশোরীর পরিবারের অভিযোগ, খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক ও তাঁর লোকজন বাধা দেওয়ায় তারা মামলা করতে পারেনি।
মোজাম্মেল এ অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহসান উল্লাহ ১৫ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তার পরিবার মামলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু খাগকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে মামলা না করার জন্য বলেন। কিন্তু মীমাংসা না করে টালবাহানা শুরু করায় কিশোরীর বাবা গতকাল থানায় মামলা করেন।