ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে গত শনিবার এক শিশুকে (৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়নের কাফিলাতলা এলাকার খোরশেদ আলম ওই শিশুকে বাসায় একা পেয়ে শনিবার সন্ধ্যায় ধর্ষণের চেষ্টা করেন। শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ওই দিন রাতে শিশুর বাবা বাদী হয়ে খোরশেদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।