প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামের বকুল হোসেন (২৬) নামের এক তরুণ। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার এসআই সুজন আলী জানান, বুধবার বিকেলে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে মেয়েটির বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। আসামিকে আটকের চেষ্টা চলছে।