ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টাকারী জামাল উদ্দীন (৬০) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। জামাল উপজেলার বড়িয়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ১০ বছরের দুই শিশু পাটখড়ি কুড়ানোর জন্য পাশের মাঠে যায়। একই সময় জামাল গরু নিয়ে ওই মাঠে যান। এ সময় মাঠে লোকজন না থাকায় জামাল তাদের পাটখড়ি কুড়িয়ে দেবে বলে একটি পাটখেতে ডেকে নিয়ে যান। সেখানে জামাল ওই দুজনকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার এক শিশুর বাবা জামালের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।