ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে (২২) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবদুর রাজ্জাককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত শনিবার এই ঘটনা ঘটে।
গতকাল রোববার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মাদার্শা ইউনিয়নে নিজের ছেলের বাড়িতে বেড়াতে যান আবদুর রাজ্জাক। এ সময় ঘরে পুত্রবধূ ছাড়া কেউ ছিলেন না। এ সময় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রাজ্জাককে আটক করেন। আবদুর রাজ্জাক দ্বিতীয় বিয়ে করায় আলাদা জায়গায় বসবাস করতেন। গৃহবধূর অভিযোগ, এর আগেও তাঁর শ্বশুর তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি থানা হেফাজতে আছেন।