ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক কিশোরের বিরুদ্ধে (১৫) ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে শহরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। জানা যায়, শিশুটি গতকাল দুপুরে খেলাধুলা করছিল। এ সময় একই মহল্লার ওই কিশোর তাকে পুতুল খেলার কথা বলে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই কিশোর শিশুটিকে ফেলে পালিয়ে যায়। নরসিংদী প্রতিনিধি|