ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার রাতে পুলিশ ওই শিক্ষককে (৬৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের প্রতিবেশী দিনমজুরের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনি মেয়েটিকে বরই খাওয়ানোর কথা বলে গত সোমবার দুপুরে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় মেয়েটি পালিয়ে গিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গত সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।