ধর্ষণের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করার দায়ে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন। দণ্ডপ্রাপ্তের নাম খোকন চন্দ্র বর্মণ (২৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের জানুয়ারিতে খোকন চন্দ্র নিজ গ্রামের এক কিশোরীকে (১৭) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের আখ খেতে নিয়ে ধর্ষণ করে।