ধর্ষণের পর শ্যালিকা হত্যা ভগ্নিপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে ধর্ষণের পর শ্যালিকাকে হত্যার অভিযোগে ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার জয়কা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহীন মিয়া (২৮)। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে রাতে নিকলী উপজেলার দ্বীপগ্রাম শেখ নবীনপুরের বাসিন্দা ফাইজুল মিয়ার মেয়ে রোকসানা আক্তার (১২) নিজ ঘর থেকে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের একটি পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় রোকসানার লাশ উদ্ধার করে নিকলী থানার পুলিশ। রোকসানাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।