ধর্ষণের ভিডিও ইন্টারনেটে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সোহেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে এক বছর ধরে মুদি দোকানি সোহেল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ২২ আগস্ট স্কুলে যাওয়ার পথে এক নারীকে দিয়ে ওই ছাত্রীকে একটি বাড়িতে ডেকে নেয় সোহেল। সেখানে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। ওসি আরও জানান, কিশোরগঞ্জের কটিয়াদী এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।