ধর্ষণের ভিডিও ছড়ানোর হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের এক কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে মো. রাজু (২৪) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বুধবার সন্ধ্যায় তাঁকে সদর উপজেলার বারঘোরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, রাজুর মুঠোফোন থেকে ভিডিও ক্লিপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে।