ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে উপজেলার লক্ষণা গ্রামের হাসান আকনকে (১৮) আসামি করে মামলা করেন। পুলিশ ও মেয়েটির পারিবার সূত্রে জানা গেছে, মেয়েটির মা প্রবাসী। বাবা শ্রমিক হিসেবে কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে মেয়েটি ছোট বোনকে নিয়ে ঘরে ছিল। রাত সাড়ে নয়টার দিকে হাসান আকন মেয়েটির বাড়িতে গিয়ে দেশলাই চায়। এ সময় মেয়েটি দেশলাই দেওয়ার জন্য দরজা খুললে হাসান মেয়েটিকে ধর্ষণ করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|