ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইব্রাহিমপুরে আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় এক চায়ের দোকানদার শিশুটিকে ধর্ষণ করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন শিশুটির সংজ্ঞা ছিল না। শিশুটির বাবা রিকশাচালক। শিশুটির মা জানিয়েছেন, তাঁরা ইব্রাহিমপুর এলাকায় থাকেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে তিনি পান কিনে আনতে পাঠান। শিশুটি পান আনতে গেলে স্থানীয় একটি গ্যারেজ-সংলগ্ন একটি চা-দোকানের মালিক শিশুটিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।