ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গত শুক্রবার ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার শিশুটির নানা বাদী হয়ে এক তরুণকে (২২) আসামি করে মামলা করেছেন। পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে ওই তরুণ শিশুটিকে ডেকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে সবকিছু খুলে বলে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে গতকাল কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণকে ধরতে অভিযান চলছে। তিনি গা-ঢাকা দিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।