ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় আবুতালেব সরদার (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই কিশোরীর (১৪) বাবা ও মা শ্রমিকের কাজ করেন। কিশোরী একাই বাড়িতে থাকত। এই সুযোগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে আবুতালেব সরদার তাকে ধর্ষণ করেন। কিন্তু লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে বলেনি। কিন্তু ৪ জুলাই কিশোরী হঠাৎ পেটের ব্যথায় কাতরাতে থাকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও আলট্রাসনোগ্রাফি শেষে চিকিৎসক বলেন, কিশোরী অন্তঃসত্ত্বা। পরে মা-বাবার কাছে কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জানায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, আবুতালেব সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে কিশোরীর জবানবন্দি নেওয়া হয়েছে। তা ছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।