ধর্ষণের শিকার পোশাকশ্রমিকের বাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণের শিকার পোশাকশ্রমিকের (১৯) বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ওই ঘটনা ঘটে।
ওই তরুণীর পরিবার জানায়, গাজীপুরের তৈরি পোশাক কারখানায় ওই তরুণী চাকরি করেন। ছয় মাস আগে একই উপজেলার বাসিন্দা ও বাসকাউন্টারের শ্রমিক ছামাদ মিয়ার (২৭) সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ছামাদ বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ১৩ আগস্ট ছামাদ মেয়েটিকে আঙ্গিয়াদী টানপাড়া এলাকায় নিয়ে তাঁর তিন বন্ধুসহ ধর্ষণ করেন। পরদিন ওই তরুণীর মা ছামাদসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
গতকাল সকালে তরুণীর চাচাতো ভাই এমাদ মিয়াসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ব্যাপারে জানতে এমাদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের করলে তা বন্ধ পাওয়া যায়।