ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের শিকার এক শিশু (৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামনাথপুর ইউনিয়নে গত মঙ্গলবার সে ধর্ষণের শিকার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রামনাথপুর ইউনিয়নের ওই শিশু মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে এলাকার এক ধানখেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।