ধান নিয়ে উধাও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন উপজেলার ধানের হাট থেকে ভুয়া নাম-ঠিকানা দিয়ে এক ধান ব্যবসায়ীর আড়াই শ বস্তা ধান নিয়ে উধাও হয়েছেন এক ট্রাকচালক। ট্রাকটি যথাসময়ে ধান নিয়ে গন্তব্যে না পৌঁছায় বিপাকে পড়েছেন ট্রান্সপোর্ট কোম্পানির পরিবেশক (এজেন্ট) মো. জাফর। ১০ দিন আগে ঈশ্বরদী মোকামের উদ্দেশে ২৫০ বস্তা ধান পাঠান লালমোহন বাজারের ব্যবসায়ী পুলিন চন্দ্র রায়। কিন্তু ট্রাকচালক ধান নিয়ে পরদিনই মুঠোফোন ফোন বন্ধ করে দেন। ট্রান্সপোর্ট এজেন্ট মো. জাফর জানান, ট্রাকচালক এজেন্টের খাতায় নাম লিখেছেন মো. খলিল মন্ডু, পিতা সালাম মন্ডু, কাজীপাড়া সদর, মেহেরপুর।