ধানখেতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার পৌঁওতা গ্রামে গত সোমবার পাকা ধানখেতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক বাবু প্রামাণিক জানান, তিনি ৫০ শতক জমি বন্ধক নিয়ে আমন ধান চাষ করেছেন। সোমবার বিকেলে কে বা কারা তাঁর জমিতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাঁর জমির প্রায় ২০ শতক ধান পুড়ে গেছে। এতে তাঁর ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) রতন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।