ধানখেতে কঙ্কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ধানখেত থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার জালাকান্দি-শ্রীনিবাসদী কাঁচা সড়কের পাশ থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার এসআই আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার জালাকান্দি-শ্রীনিবাসদী কাঁচা রাস্তার পাশে ধানখেতে কিছু মানবদেহের কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মানবদেহের তিনটি মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করে। কঙ্কালগুলোর পাশে ছেঁড়া বস্তার অংশ ও পলিথিন পাওয়া যায়। তবে কঙ্কালের সঙ্গে কোনো পরিধেয় জামা-কাপড়ের অংশ পাওয়া যায়নি।