ধানখেতে যুবকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার একটি ধানখেত থেকে আজ বৃহস্পতিবার এক অজ্ঞাতানামা যুবকের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া গ্রামের একটি ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহব্বত কবীর বলে, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে গলা কেটে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।