প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি ঠাকুরের মাটি গ্রামের ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই জানান, ওই তরুণের বয়স আনুমানিক ২৫ বছর। পরনে জিনসের প্যান্ট ও জুতা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখেছিল।