ধানবোঝাই ট্রাক ছিনতাই, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদীর সাহাপুরের নতুনহাট গোলচত্বরে গতকাল মঙ্গলবার ধানসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ ঘণ্টা পর গতকাল দুপুরে ঈশ্বরদীর পূর্ব টেংরী এলাকা থেকে ধানবোঝাই ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকচালক সাহাজুল ইসলাম কুষ্টিয়া থেকে ট্রাকে ধান বোঝাই করে ঈশ্বরদীতে আসছিলেন। ভোর চারটার দিকে ট্রাকটি সাহাপুরের নতুনহাট মোড়ে পৌঁছে। সেখানে চালক স্থানীয় দোকানদারদের কাছে ঠিকানা জানতে চান। এ সময় ট্রাকটি ছিনতাইকারীদের কবলে পড়ে।
ট্রাকচালক সাহাজুল জানান, ছিনতাইকারীরা চার-পাঁচজন ছিল। তারা অস্ত্রের মুখে ট্রাকটি থামিয়ে তাঁকে মারধর করে। পরে তারা ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।