রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা ও ধানমন্ডি থানা এলাকা থেকে আজ শুক্রবার সকালে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কে বা কারা লাশ দুটি ফেলে গেছেন, এ ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
ভাটারা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটায় আগে নুরেরতলা আশরাফিয়া মাদ্রাসার কাছে মোহাম্মদ ইদ্রিস আলীর পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কীভাবে এখানে এল, এ ব্যাপারে তদন্ত চলছে।
ধানমন্ডি এলাকা থেকে উদ্ধার হওয়া নবজাতকের লাশটি কোত্থেকে পাওয়া গেছে, কর্তব্যরত পুলিশ জানাতে পারেননি। প্রথম আলোকে তিনি বলেন, নবজাতকের লাশ পাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। এ ব্যাপারে এখনো তাঁরা বিস্তারিত জানেন না।