ধানমন্ডি থেকে সাপের বিষ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোলায়মান আজাদ (৬১)। ধানমন্ডি ৮/এ নম্বর রোডের বাসাটি ভাড়া নিয়ে তিনি সাপের বিষের এই ব্যবসা করে আসছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামে। পুলিশ জানায়, উদ্ধার করা সাপের বিষের দাম ৪৫ কোটি টাকার মতো।