ধানমন্ডির বাড়িতে কোটি টাকার জাল নোট

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে পশ্চিম ধানমন্ডির ১-ই/১০ নম্বর বাড়ির তৃতীয় তলায় এই অভিযান চালায় র‍্যাব। বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

র‍্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়িটির তৃতীয় তলায় জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।