ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে আজ রোববার রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই আব্দুল লতিফের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল আলম বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, আজ সকালে ধানমন্ডি লেকে এক ব্যক্তির লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানার পুলিশ। তবে লাশ এখনো থানায় আসেনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আব্দুল লতিফ সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। তিনি রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই।
পুলিশের বরাত দিয়ে ইউএনবি জানায়, গতকাল শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আব্দুল লতিফ। তিনি ধানমন্ডি লেক এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন।