ধামইরহাটের অপহৃত যুবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট থানার পুলিশ অপহরণের চার দিন পর গতকাল বুধবার দিনাজপুরের বিরামপুর থেকে আবদুস সাত্তার (২৫) নামের এক যুবককে উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামইরহাটের জগদল গ্রামের মুহিবুল্লাহ (২৭), টগর হোসেন (৩২), ডাবলু হোসেন (২৫) ও মহাদেবপুরের চেরাগপুর গ্রামের আতাউর রহমান শান্তু (২৫)। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার পুলিশ ও সাত্তারের পরিবারিক সূত্র জানায়, ৩ জানুয়ারি দুপুরে উপজেলার ছোট শিবপুর গ্রামের বাড়ি থেকে আবদুস সাত্তার একটি মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অপহৃতের বাবা আমেজ উদ্দিন চারজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গতকাল বেলা ১১টার দিকে বিরামপুর কাটলারে একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।