ধামরাই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (উপজেলা-২ শাখা) জুলিয়া মঈনের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে বরখাস্ত সম্পর্কিত একটি চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। বিষয়টি জেলা প্রশাসকের দপ্তর থেকে তাঁকে নিশ্চিত করা হয়েছে। তমিজউদ্দিনের বিরুদ্ধে গত জানুয়ারি মাসে ধামরাই থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় তিনি ছাড়াও অন্য কয়েকজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ ওই অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।