ধামরাইয়ে চিনিবোঝাই ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চিনিবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা একটি পিকআপে করে এসে ট্রাকটি ছিনতাই করে।
ধামরাই থানার পুলিশ ও ট্রাক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাই হওয়া ট্রাকটি বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩২০ বস্তা (১৬ টন) চিনি নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা একটি পিকআপের সাহায্যে ট্রাকটির গতিরোধ করে। এরপর তারা ট্রাকের চালক রজ্জব আলী ও তাঁর সহকারী সাগরকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
চিনির মালিক রজ্জব আলী বলেন, ট্রাকটির গতিরোধ করার পরপরই কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মারপিট করে। এরপর তাঁর সহকারীসহ তাঁকে ট্রাক থেকে নামিয়ে পিকআপে তুলে হাত-পা ও মুখ বেঁধে একটি ত্রিপল দিয়ে ঢেকে রাখে। পরে তাঁদের রাজধানীর ক্ষিলখেত এলাকায় ফেলে দিয়ে চলে যায়। তিনি জানান, ট্রাকটির মালিক মানিকগঞ্জ শহরের বেউথা এলাকার আলমগীর হোসেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল বলেন, ট্রাক ও চিনি উদ্ধারে অভিযান চলছে।