ধামরাইয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই একজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের পৌর এলাকায় গতকাল রোববার সকালে পাল সিএনজি স্টেশনের সাড়ে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। দুর্বৃত্তরা গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্টেশনের সহকারী ব্যবস্থাপক আবুল হোসেন আহত হন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাইয়ের জয়পুরা এলাকার সিএনজি স্টেশন থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে প্রকৌশলী নাজির হোসেন ও আবুল হোসেন ধামরাই যাচ্ছিলেন। ধামরাই শহরের বাজার রোডের আইএফআইসি ব্যাংকে তাঁদের টাকা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু পথে হামলা করে দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, ছিনতাই হওয়া টাকাসহ ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।