ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রিলকাটা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের সিঅ্যান্ডবি কলোনি এলাকার একটি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে গ্রিল ও তালা কাটার যন্ত্র এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন মো. মুরাদ, মো. জসিম, মো. কাউসার ও মো. বেলাল উদ্দিন।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ শাহজাহান কবির বলেন, গ্রিলকাটা চোর চক্রের সদস্যরা চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সিঅ্যান্ডবি কলোনি এলাকায় পুলিশ অভিযান শুরু করে। এ সময় স্থানীয় একটি মাঠ থেকে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয়।