ধারালো অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের হালিশহরের ছোটপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. আনোয়ার, সাদ্দাম হোসেন ও মো. সেলিম। হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চান্দগাঁও, বাকলিয়া ও ডবলমুরিং থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। বুধবার রাতেও তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি ধারালো ছুরিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হালিশহর থানায় মামলা হয়েছে।