ধারালো অস্ত্রসহ পল্লবীতে আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রচুর জিহাদি বই, লিফলেট, ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে বলে র্যাব দাবি করেছে। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন আরিফুল ইসলাম (২১) ও খাদেমুল ইসলাম (২৮)।
আজ মঙ্গলবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, তাঁরা নব্য জেএমবি, তামিম-সারোয়ার গ্রুপের সদস্য।