ধুনটে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট থানার পুলিশ ইয়াবাসহ হাবিব বাবু (২৯) নামের ছাত্রলীগের এক নেতাকে আটক রেছে। হাবিব বাবু নিজেকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছেন।
তবে কাজিপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম বলেন, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০ জুলাই হাবিব বাবুকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব বাবু গতকাল বেলা ১১টার দিকে ধুনট পৌরসভা এলাকায় মাদকাসক্ত একদল তরুণের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় ধুনট থানার পুলিশ খবর পেয়ে তাঁকে ১২ পিস ইয়াবাসহ আটক করে।
থানা হাজতে আটক হাবিব বাবুর দাবি, তিনি এখনো উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। ধুনট থানায় আটক এক বন্ধুকে দেখতে এলে পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে আটক করেছে। তাঁর কাছে কোনো মাদকও ছিল না।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদক বিক্রির সময় হাবিব বাবুকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।