ধুনটে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ইছামতী নদী থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালি গ্রামের কাছে ইছামতী নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।