ধুনটে ছয় দোকানে চুরি, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে গত বৃহস্পতিবার রাতে বাজারের ছয়টি দোকানে চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল শুক্রবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর পাড়ার নুরুজ্জামান (২৭), পশ্চিম ভরনশাহী গ্রামের সোহেল রানা (২৬) ও শাওন হোসেনকে (২২) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ধুনট বাজারের ব্যবসায়ীরা দিনভর ব্যবসাবাণিজ্য করে সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা ধুনট বাজার রোডের পূর্ব পাশের ছয়টি দোকানে চুরি করে। চোরেরা দোকানঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুই লাখ টাকা ও মুঠোফোনের ১০০টি সেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।