ধুনটে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আকতার হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আকতার হোসেন ধুনট উপজেলার কৈয়াগাড়ি গ্রামের জমসের আলীর ছেলে। তিনি গোসাইবাড়ি বাজারের জিম ইলেকট্রিক অ্যান্ড সুতা ঘরের মালিক। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আকতার হোসেন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ধুনট থানার এসআই আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে।