ধুনটে ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে ছুরিকাঘাতে দুই ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেেল চরধুনট এলাকায় ইছামতী নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে।
আহত দুই ছাত্র হলো ধুনট আদর্শ স্কুলের নবম শ্রেণির নয়ন মিয়া (১৭) ও ধুনট ডিগ্রি কলেজের প্রথম বর্ষের আরিফুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চান্দারপাড়া গ্রামে কয়েকজন স্কুলছাত্রী রাস্তার পাশে ক্রিকেট খেলছিল। এ সময় কাজীপুর উপজেলার হরিনাথপুর ও পরানপুর গ্রামের কয়েকজন স্কুলছাত্র ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখন ক্রিকেট বল রাস্তার ওপর আসে। এক ছাত্র বলটি নিলে ছাত্রীরা সেটি ফেরত চায়। তখন ছাত্রের দল অশ্লীল অঙ্গভঙ্গি করে। তা দেখে চান্দারপাড়া গ্রামের নয়ন মিয়া এক উত্ত্যক্তকারীকে ধরে মাের। এর জেরে নয়ন ও আরিফুলসহ কয়েকজন গতকাল বিকেলে চরধুনট ইছামতী নদীর সেতুর ওপর প্রতিপক্ষ ছাত্রদের গতিরোধ করে। এ সময় নয়ন ও আরিফুলকে ছুরিকাঘাত করা হয়।