ধুনটে জামায়াতের অর্থদাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জামায়াতে ইসলামীর অর্থদাতা হিসেবে সন্দেহভাজন ও একটি মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম (৬৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে ধুনট সদরের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, আবুল কালাম ধুনট উপজেলার রামনগর গ্রামের বুলু প্রামাণিকের ছেলে এবং ধুনট বাজারের ঢেউটিন ব্যবসায়ী। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি জামায়াতে ইসলামীর অর্থদাতা হিসেবে তালিকাভুক্ত।