ধুনটে তিন হাজার বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ২০১৬ সালের উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির প্রায় তিন হাজার পাঠ্যবই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধুনট-সোনামুখী সড়কে মঈনুল ইসলামের দোকানের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার ভটভটিবোঝাই বই উদ্ধার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে এসব বইবোঝাই একটি ভটভটি ওই দোকানের সামনে রাখা হয়। পরে বইগুলো ভটভটি থেকে নামানোর চেষ্টা করা হয়। এ সময় বিষয়টি টের পেলে চালক ভটভটিসহ বইগুলো রেখে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের লোকজন ভটভটিসহ বইগুলো উদ্ধার করে থানায় জমা দেন।