ধুনটে বিকাশ ব্যবসায়ীদের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অস্ত্রের মুখে বিকাশ ব্যবসায়ীদের প্রায় সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়া মেসার্স অনন্তবালা ট্রেডিং এজেন্সির (বিকাশ ডিস্ট্রিবিউটর) প্রধান কার্যালয় শেরপুর অফিসের বিক্রয়কর্মী সোহেল রানা ও মোস্তফা সরকার তাঁদের মোটরসাইকেলচালক সৈকত সরকারকে নিয়ে শেরপুর থেকে টাকা নিয়ে ধুনটে আসেন। পরে ধুনট উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে তাঁদের বিকাশ এজেন্টদের কাছে টাকা আদান-প্রদান করে দুপুর ১২টার দিকে ধুনট-মথুরাপুর রোডের দিকে রওনা হন। এ সময় মথুরাপুর রোডের মোগর আলী বাসস্ট্যান্ডের কাছে গেলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি এসে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে তাঁদের দুটি মুঠোফোনসহ প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়।